Madhyamik Exam 2022: ছাত্রছাত্রীদের সুবিধার্থে ৪৬ টি পরীক্ষা স্পেশাল বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম NBSTC
৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বিশেষ বাস পরিষেবা প্রদানের উদ্যোগ নিলো।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন- "আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা-২০২২। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে ৪৬ টি পরীক্ষা স্পেশাল বাস পরিষেবা পরিক্ষার্থীদের সুবিধার্থে চালচ্ছি।"
জানা গিয়েছে সারা রাজ্য জুড়ে বিভিন্ন পরিক্ষা সেন্টারগুলির চাহিদা অনুযায়ী এই পরিষেবা প্রদান করা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ