Latest News

6/recent/ticker-posts

Ad Code

Herbal Color for Holi: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শেষে রঙের উৎসব! বাড়িতেই খুব সহজে তৈরি করুন ভেষজ রং

Learn how to make herbal color for Holi-বাড়িতেই খুব সহজে তৈরি করুন ভেষজ রং 

Herbal colors for Holi, DIY Holi colors, Holi 2026, Safe Holi tips, Natural colors making, Dol Jatra, ভেষজ রং, দোলযাত্রা, বাড়িতে রং তৈরির উপায়, সংবাদ একলব্য, Sangbad Ekalavya.


মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে রঙের উৎসব দোলযাত্রা। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের মাত্রাটা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু তাই বলে রাসায়নিক যুক্ত রং দিয়ে হোলি খেলা একদমই উচিত নয়। হয় বাজার থেকে ভেষজ রং (Herbal Color for Holi) কিনে হোলি খেলা উচিত, কিংবা নিজেই খুব সহজে ভেষজ রং বানানোর উপায় জেনে নিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন মনপসন্দ রং।

কেন এড়িয়ে চলবেন রাসায়নিক রং? বাজারের সস্তা রাসায়নিক রঙে সিসা, পারদ, এবং বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল থাকে। এগুলি ত্বকের সংস্পর্শে এলে অ্যালার্জি, ব়্যাশ, চুলকানি এমনকি স্কিন ক্যানসার পর্যন্ত হতে পারে। চোখে এই রং গেলে দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়া রাসায়নিক রঙে চুল রুক্ষ হয়ে ঝরে পড়ার আশঙ্কা থাকে। তাই সুরক্ষিত থাকতে ভেষজ রঙের বিকল্প নেই।

বাড়িতেই কীভাবে তৈরি করবেন বিভিন্ন ভেষজ রং? বাদামি, কালো, লাল, কমলা - কোন রং তৈরি করতে চান তা আগে নির্বাচন করুন।

লাল রং: লাল রং তৈরি করতে চাইলে লাল জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন। তরল রং পেতে লাল চন্দন, চুন, টোম্যাটো বা বিট রস এক সঙ্গে জলে মিশিয়ে অল্প আঁচে একটু ফুটিয়ে পাতলা করে নিন। চমৎকার লাল রং তৈরি হয়ে যাবে।

সবুজ রং: সবুজ রং তৈরি তো আরও সহজ! খাঁটি হেনা পাউডারের সঙ্গে সমপরিমাণ সাদা পাউডার (ট্যালকম পাউডার) বা ময়দা মেশালেই পেয়ে যাবেন সুন্দর সবুজ আবির।

হলুদ রং: ১০০ গ্রাম হলুদের সঙ্গে ১৫০ গ্রাম বেসন মিশিয়ে তৈরি করে নিন হলুদ আবির। এছাড়া তরল হলুদ রং তৈরি করতে চাইলে শুকনো গাঁদা ফুলের পাঁপড়ি গুঁড়ো করে জলে মিশিয়ে নিন। সঙ্গে একটু হলুদ মিশিয়ে নিন। টকটকে ভেষজ হলুদ রং তৈরি হয়ে যাবে।

গোলাপি রং: গোলাপি রং তৈরি করতে চান? তাহলে ১ কেজি বিট ভাল করে বেটে তার সঙ্গে ১৫-২০টা গোলাপি পেঁয়াজের খোসা এক সঙ্গে মিলিয়ে জলে দিয়ে ফুটিয়ে নিন। দেখবেন সুন্দর গোলাপি রং তৈরি হয়ে গেছে।

নীল রং: নীল রং তৈরি করতে অপরাজিতা ফুল দারুণ কাজ করে। নীল অপরাজিতা ফুল রোদে শুকিয়ে গুঁড়ো করে নিলে সুন্দর নীল আবির তৈরি হয়। তরল রঙের জন্য এই ফুল জলে ফুটিয়ে নিতে পারেন।

কমলা বা গেরুয়া রং: দোলযাত্রায় পলাশ ফুলের কদর সব চেয়ে বেশি। রাতের বেলা গরম জলে বেশ কিছু পলাশ বা শিমুল ফুল ভিজিয়ে রাখুন। পরদিন সকালে দেখবেন জলের রং সুন্দর কমলা বা গেরুয়া হয়ে গিয়েছে।

দোল খেলার আগে ও পরে বিশেষ সতর্কতা: 

ভেষজ রং ব্যবহার করলেও কিছু প্রাথমিক সতর্কতা নেওয়া জরুরি। দোল খেলতে যাওয়ার আগে সারা শরীরে, মুখে এবং চুলে ভালো করে নারকেল তেল বা অলিভ অয়েল মেখে নিন। এতে ত্বকের ছিদ্রে রং বসতে পারে না। রং তোলার সময় ক্ষারযুক্ত সাবান ব্যবহার না করে বেসন, দই ও পাতিলেবুর মিশ্রণ দিয়ে স্ক্রাব করে স্নান করুন।

এত সহজেই যদি আপনি বাড়িতে বসে ভেষজ রং তৈরি করতে পারেন, তাহলে কেন বাজারের রাসায়নিক যুক্ত রং ব্যবহার করে নিজের ও প্রিয়জনদের ক্ষতি করবেন? প্রিয়জনদের রাঙাতে তাই আজই তৈরি করে ফেলুন বিভিন্ন রঙের ভেষজ রং এবং সুস্থভাবে উপভোগ করুন দোলযাত্রা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code