Sex Racket: বড়সড় মধুচক্রের পর্দাফাঁস করল পুলিশ-মধুচক্র থেকে গ্রেপ্তার মুম্বইয়ের অভিনেত্রী
গোয়ার পানাজিতে বড়সড় মধুচক্রের (Sex Racket)-এর পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পানাজির কাছে এক হোটেলে হানা দেয় গোয়া পুলিশ।
আপত্তিজনক অবস্থায় সেই মধুচক্র (Sex Racket) থেকে গ্রেপ্তার করা হয় তিন মহিলাকে। এই তিন মহিলার মধ্যে একজন মুম্বইয়ে টিভি অভিনেত্রী বলে জানা গিয়েছে। বাকি দুই মহিলা হায়দরাবাদের মডেল বলে খবর।
গোয়া পুলিশ সূত্রে খবর- এই মধুচক্রের হদিশ পায় পুলিশ। ভুয়ো ফোন করে ওই চক্রের পান্ডাকে ডাকে পুলিশ। ভুয়ো ক্রেতা সেজে গোয়ার সানগোলাদা গ্রামে ৫০ হাজার টাকায় হায়দরাবাদের সেই মডেল মহিলার সঙ্গে হোটেলে গিয়ে দেহব্যবসার পুরো চক্রকে ধরে ফেলে পুলিশের দুই কর্মী। হোটেলের মধ্যে রমরমিয়ে চলছিল দেহব্যবসা। আরও কেউ জড়িতে আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ