খুলছে স্কুল, কবে থেকে কীভাবে অষ্টম থেকে দ্বাদশের ক্লাস? জারি নির্দেশিকা
সোমবার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৩রা ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ঘোষনা দেন। ৩রা ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খুলছে স্কুল। ক্লাস কীভাবে হবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার আর আলাদা আলাদা সময় নয় একি সময়ে একসাথে ক্লাস হবে অষ্টম থেকে দ্বাদশ সকলের।
অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে একই সময়ে। ক্লাস শুরুর আধ ঘন্টা আগে ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক্টিক্যাল ক্লাস শুরু করতে হবে ৩ ফেব্রুয়ারি থেকে। তবে, স্কুলের স্যানিটাইজেশন ও অন্য কাজের জন্য ২রা ফেব্রুয়ারি থেকেই বিদ্যালয়ে যেতে হবে শিক্ষক শিক্ষিকাদের।
জানা যাচ্ছে, সব জেলাশাসকদের চিঠি দিয়ে স্কুল চালানোল জন্য সকল পরিকাঠামোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা ২ তারিখ থেকেই স্কুলের ক্যাম্পাসে যেতে পারবেন। তবে হস্টেল খুলবে কি না, তা সংশ্লিষ্ট কর্তপক্ষ সিদ্ধান্ত নেবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

2 মন্তব্যসমূহ
Great news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন