Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাড়ায় শিক্ষালয়ের সার্কুলার পুড়িয়ে বিক্ষোভ কোচবিহারে

Paray Shikhyalay: পাড়ায় শিক্ষালয়ের সার্কুলার পুড়িয়ে বিক্ষোভ কোচবিহারে

Paray Shikhyalay



কোচবিহার,১ লা ফেব্রুয়ারিঃ পাড়ায় শিক্ষালয়ের সার্কুলার পুড়িয়ে বিক্ষোভ দেখালো এস. ইউ.সি.আই সমর্থকরা। আজ কোচবিহারের হিরিশপাল মোড়ে এস. ইউ.সি.আই কর্মী সমর্থকরা পাড়ায় শিক্ষানীতির প্রতিবাদে দেখালো বিক্ষোভ।




গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানান আগামী ৩ রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে বিদ্যালয় (অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী নিয়ে ) বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় গুলি কিন্তু খুলছে না প্রাইমারি স্কুল।




পাড়ায় শিক্ষালয় নয় চাই শিশুদের শিক্ষার আলো এই দাবি নিয়ে আজকে তাদের এই বিক্ষোভ।




এই নিয়ে এস. ইউ.সি.আই এর কর্মী আসিফ আসিফ বাবু জানান, গত দুই বছর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে পঠন-পাঠন বন্ধ রয়েছে। নভেম্বর মাসে কিছুদিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুললেও ওমিক্রমের নাম করে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। পানশালা যেখানে মদ খেয়ে অমানুষ হওয়া যায় সেটা খোলা কিন্তু স্কুল শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খোলা হচ্ছে না। আমাদের লাগাতার আন্দোলনের ফলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলো। কিন্তু W.H.O সহ সব বিশেষজ্ঞরা যাদেরকে মান্যতা দেওয়া হয়, তারা বলছে যে প্রথম শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে স্কুল খোলা উচিত জাতে শিশুর প্রাথমিক শিক্ষা টুকু পায়। তা সত্বেও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে সাংবাদিক সম্মেলন করে অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল খুললো এবং পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করলো। এই নিয়ে আমরা সরকারকে হুশিয়ারি দিলাম আগামী ৭ তারিখের মধ্যে যদি পাড়ায় শিক্ষালয় এই প্রকল্প বন্ধ না হয় তাহলে আমরা ৭ তারিখ এর পর আরো বড়সড় আন্দোলনে সামিল হতে বাধ্য হব।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code