করোনা আক্রান্ত তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ
একের পর এক নেতা করোনা আক্রান্ত। এবার করোনা আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। আর সে খবর নিজের জানিয়েছেন তাঁর সোশ্যাল হ্যাণ্ডেলে। কলকাতায় যে ধীরে ধীরে করোনা সংক্রমণ বেড়েই চলছে তা স্পষ্ট।
করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন তৃণমূল মুখপাত্র। কিন্তু রেহাই পেলেন না তিনি। সংক্রমিত হলেন করোনায়। এদিন টুইটারে কুনাল ঘোষ লেখেন, 'আমি করোনা পজিটিভ। নিজেকে আইসোলেটেড করেছি। ডাক্তারের পরামর্শ নিচ্ছি। প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে। ভ্যাকসিনের দুটো ডোজই নিয়েছি। তারপরেও, অতিথি একাধিক উপসর্গ নিয়ে এসেছে।'
প্রসঙ্গত, করোনা রুখতে রাজ্যে গতকালকেই সাংবাদিক বৈঠক করে একাধিক বিধি নিষেধ জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। জারি হয়েছে নাইট কার্ফু।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ