মাদক বিতর্ক, পুলিশ কর্তার সঙ্গে ঘনিষ্ঠতা সব বিতর্ক ছাড়িয়ে এবার আনন্দের খবর শোনালেন বাংলাদেশের সবচেয়ে চর্চিত ও সবচেয়ে বিতর্কিত নায়িকা পরীমনি (porimoni)।
পরীমনি (porimoni) বাংলাদেশের (bangladesh) সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মা হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডাক্তার যখন কনফার্ম করল, তখন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আমি। আমার ডানা গজিয়েছে। আমি উড়ছি।’
এত বিতর্কের মাঝে কবেই বা প্রেম করলেন আর কবেই বা মা হওয়ার জন্য প্রস্তুত হলেন তা নিয়ে খোলামেলা জানিয়েছেন পরীমনি (porimoni)।
অক্টোবর মাসেই শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন বলেই জানিয়েছেন পরীমনি। একটি ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমনি।’
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবি করতে গিয়ে শরীফুল রাজের সঙ্গে পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে গত বছরের ১৭ অক্টোবর । সোমবার বিকেলে বাচ্চার মা হওয়ার খবর জানালেন পরীমনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ