Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা কালে অভিনব উদ্যোগ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চমাধ্যমিক ২০২২



ইতিমধ্যে উচ্চমাধ্যমিক ২০২২ (H.S. 2022) শিক্ষাবর্ষের Test সম্পূর্ণ হয়েছে। ওমিক্রনের কারনে বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ রয়েছে। তবে উচ্চমাধ্যমিক (Higher Secondary) ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষার জন্য চলছে ফর্ম ফিলাপ এবং একাদশ শ্রেণিতে এনরোলমেন্টের কাজ।

গত ১৩ জানুয়ারি একটি বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে এনরোলমেন্টের তারিখ ২১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে লেট ফাইন দিয়ে ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে।

তবে আজ ওমিক্রনের কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সংসদ।

বিদ্যালয়ের সুবিধার্থে করোনা মহামারী পরিস্থিতিতে Online Payment System এর ব্যবস্থা করা হয়েছে । এখন বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীদের ফর্ম ফিলাপ সংক্রান্ত অর্থ অনলাইনেই জমা করতে পারবেন, সংসদ অফিসে যেতে হবে না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Ad Code