Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেলা হাসপাতালের ২ জন ডাক্তার সহ ল্যাবে কর্মরত ১০ জন করোনা আক্রান্ত

COVID 19



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

পশ্চিম বর্ধমান জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার আসানসোলের কল্যাণপুরে একথা জানান পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস।




এদিন এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন আসানসোল জেলা হাসপাতাল ১০ জন, পশ্চিম বর্ধমানের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ৩ জন সহ জেলায় বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তাই সেভ হোম গুলোকে পরিস্কার করা হচ্ছে।

সকলকেই কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এস কে মোঃ ইউনুস।




জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: এস কে মোঃ ইউনূস জানান,রাজ্যের অন্যান্য জেলা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলাতেও কোভিড প্রচুর পরিমাণে বাড়ছে। আসানসোল জেলা হাসপাতালের আর্টিফিসিয়াল ল্যাবে প্রায় ১০ জন আক্রান্ত হয়েছে। তবে এখনও অব্দি চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এভাবে যদি সবাই পজিটিভ হতে থাকলে তাহলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে বলে মনে করছেন। আমরা চাইবো যাতে হাসপালে পরিষেবা ভালো থাকে। তাই মানুষকে বলবো সচেতন থাকুন এবং দূরত্ব বজার পাশাপাশি মাস্ক পরুন হাত স্যানিটাইজার করুন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code