Free Recharge: দেশে ১০০ কোটি টিকাকরণের সাফল্যে ৩ মাস ফোনে ফ্রি রিচার্জ দেবে সরকার?
সম্প্রতি ভোডাফোন, এয়ারটেল, এমনকী জিও-র প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ফলে মাথায় হাত গ্রাহকদের । এই পরিস্থিতিতে যদি ফ্রি রিচার্জ পাওয়া যায় তবে কার কৌতূহল না হয়। আপনার ফোনে নিশ্চয়ই এমন মেসেজ এসেছে যে, দেশে ১০০ কোটি টিকাকরণের মাইলফলক পেরোনোয় ফোনে তিনমাসের বিনামূল্যের রিচার্জ করে দেবে সরকার। আর আপনি ফ্রি রিচার্জ পাবেন জেনে আনন্দিত।
হিন্দিতে আসা এই মেসেজে লেখা থাকছে "যেহেতু ভারত কোভিড-১৯ টিকা দেওয়ার মাইলফলক উদযাপন করছে, সেই হেতু সরকার তিন মাসের ফ্রি রিচার্জ দেবে৷ আপনার যদি রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভিআই সংযোগ থাকে তবে আপনি এই সুবিধা নিতে পারবেন৷ আপনি নীচের লিঙ্কে ক্লিক করলে আপনার ফোন রিচার্জ হয়ে যাবে। এই সুবিধা শুধুমাত্র ২০ ডিসেম্বর পর্যন্ত বৈধ"। মেসেজের নীচে একটি লিঙ্কও দেওয়া হচ্ছে। আরও পড়ুনঃ মুক্তি পেতেই নেট দুনিয়ায় ঝড় তুলল Nora Fatehi -র Dance Meri Rani
যদিও সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা এই ধরনের ভুয়ো ওয়েবসাইটে ক্লিক না করার জন্য সতর্ক করেছে। এদিকে ফ্যাক্ট-চেকিং টিম ইতিমধ্যেই মেসেজটি ভুয়ো বলে জানিয়েছে। এমন কোনও ঘোষণা সরকারের তরফে করা হয়নি বলেই জানানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
6 মন্তব্যসমূহ
Very good news 😊
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন😂😂😂
উত্তরমুছুনWow good news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন😮
উত্তরমুছুন