লক্ষ্মীর ভাণ্ডারে এখনও আবেদন করেননি? কীভাবে করবেন
বিধানসভা নির্বাচনের আগে বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নির্বাচনে বিপুল জয়ের পর গত জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতিশ্রুতি মতো মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা।
পশ্চিমবঙ্গের ১.৬ কোটি পরিবার এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। এই স্কিমের মাধ্যমে জেনারেল কাস্টের মহিলারা প্রত্যেকমাসে ৫০০ টাকা করে পাবেন। তফশিলি জাতি/ উপজাতির শ্রেণির পরিবারের বধুরা প্রত্যেকমাসে ১০০০ টাকা পাবেন।
কীভাবে আবেদন করবেন ? ( Apply for West Bengal Lakshmi Bhandar Yojana)
- প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে
- এরপর লক্ষ্মীর ভাণ্ডার অপশন(Lakshmi Bhandar Yojana )-টির উপর ক্লিক করতে হবে ।
- এরপর একটি নতুন পাতা খুলে যাবে সেখান থেকে আবেদন করার ফর্মটা ডাউনলোড করে ফেলতে হবে।
- তারপর প্রিন্ট নিয়ে নিন।
- এরপর আপনার সম্পর্কে যাবতীয় তথ্য লিখতে হবে ফর্মে।
- প্রয়োজনীয় নথিও জমা অ্যাটাচ করতে হবে এর সঙ্গে।
- পুরো কাজ হলে আপনাকে সংশ্লিষ্ট দফতরে গিয়ে ফর্ম জমা করে আসতে হবে।
অনলাইনে কীভাবে আবেদন করবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য? ( Online WB Lakshmi Bhandar Yojana)
- প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে
- এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্ট্রি করুন ।
- তারপর ওটিপি-র জন্য Generate OTP র উপর ক্লিক করুন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি এসে যাবে।
- এরপর ওটিপি এন্ট্রি করুন।
- তারপর Login বাটনে ক্লিক করুন
- এরপর ক্লিক করুন Apply Online অপশনে
- অনলাইন ফর্মটি খুলে যাবে।
- এখানে আপনাকে তথ্যাদি দিতে হবে।
- দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস
- গুরুত্বপূর্ণ নথি (documents) অনলাইনেই আপলোড করতে হবে ।
গুরুত্বপূর্ণ নথি-
ভোটার কার্ড (Voter card), আবাসিক শংসাপত্র (Address proof), ব্যাংকের পাসবই (Passbook), রেশন কার্ড (Ration card), আধার কার্ড (Aadhaar card), পাসপোর্ট সাইজের ছবি (Passport size photo), বয়সের প্রমাণপত্র (Age proof)
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
7 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনNarayan bhandar er dorkar
উত্তরমুছুনInformative post
উত্তরমুছুন