Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোসানীমারী আদ্যা মা ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

গোসানীমারী  আদ্যা মা ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির


আদ্যা মা ট্রাস্ট


গোসানীমারী  আদ্যা মা ট্রাস্টের পক্ষ থেকে আজ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ৫০৬ জন আজ এই শিবিরের সুবিধা গ্রহণ করেন। আজকের স্বাস্থ্যশিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার এস আর রয়, ডাক্তার কুন্তল রায়, ডাক্তার সোহম মণ্ডল, ডাক্তার বাপি লাল বালা, ডাক্তার পুলক আদক প্রমূখ চিকিৎসক ছাড়াও এদিনের শিবিরে  বিনামূল্যে রক্ত পরীক্ষা, ইসিজি, সুগার টেস্ট প্রভৃতির ব্যবস্থাও ছিলো।  

আদ্যা মা ট্রাস্টের সভাপতি জয়তী ভৌমিক বলেন 'সারবছরই  বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকে গোসানীমারীর 'আদ্যা মা ট্রাস্ট'। আজ এই শিবিরের  সুবিধা পেয়ে মানুষজন খুবই খুশি হয়েছেন। আগামীতে এই ধরণের শিবির আরও করা হবে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code