বিবাহিত ব্যক্তির বাড়িতে ধর্নায় বসল এক বিবাহিত মহিলা-দাবী স্বামীকে তুলে আনা হয়েছে
ধূপগুড়িতে এক বিবাহিত ব্যক্তির বাড়িতে ধর্নায় বসল এক বিবাহিত মহিলা। মঙ্গলবার ধূপগুড়ির হরিনখাওয়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, ধূপগুড়ির হরিনখাওয়া বাজারে পাশে এক বিবাহিত ব্যক্তির যার দুই সন্তান রয়েছে তার বাড়িতে ময়নাগুড়ির জলটেঙ্কি এলাকার এক বিবাহিত মহিলা বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়ায়। জানা গেছে, ঐ মহিলারও দুটি সন্তান রয়েছে। গত এক বছর আগে ঐ বিবাহিত ব্যক্তির বাড়িতে ধর্নায় বসে মহিলাটি। পরবর্তীতে তারা বিয়ে করে ধূপগুড়ির গার্লস স্কুলের পাশে ভাড়া বাড়িতে ছিল বলে মহিলাটির দাবি।
কিন্তু গত কাল বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সেই ব্যক্তি। এদিন মহিলাটি তাদের বাড়িতে গিয়ে ধর্নায় বসে। মহিলাটির দাবি, তাঁর স্বামীকে তুলে এনে লুকিয়ে রেখেছে। এদিন মহিলাটি তাঁর স্বামীকে ফিরিয়ে দেওয়ার দাবি করে।
অন্যদিকে পরিবারের সদস্যদের দাবি, তাদের ছেলেকে মহিলাটি নিয়ে গেছে। কিন্তু কোথায় তাদের ছেলে রয়েছে তা তারা জানে না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ