Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ! BCCI president Sourav Ganguly tests positive for coronavirus

করোনা (Covid-19) আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)!



Sourav Ganguly



করোনা আক্রান্ত হলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পরে তাঁর দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রের খবর।




তবে সৌরভ অসুস্থ হলেও তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।রাতেই সৌরভকে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার রাত থেকে ভর্তি রয়েছেন তিনি। তবে শেষপর্যন্ত তাঁর চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে এনে তাঁকে নিভৃতবাসে রাখা হবে, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তাঁর চিকিৎসা হোক। 




চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সে সময় তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছিল। চিকিৎসকরা সেবার জানিয়েছিলেন, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল BCCI চিফের। পরবর্তীতে আরোগ্য লাভ করেন তিনি। আরও পড়ুনঃ সারা দেশে সমস্ত স্বাস্থ্যসেবা পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান - FAIMA




প্রসঙ্গত, ওমিক্রন নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট। বাংলাতেও ইতিমধ্যে বেশ কয়েকজনের শরীরে ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে দাঁড়িয়ে উদ্বেগ বাড়চ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Ad Code