'দিদি ও দিদি' নাকি 'বারমুডা' কোন কথা গুলো ক্ষতি করেছে বিজেপির, জানিয়ে দিলেন তথাগত !
বিধানসভায় ভরাডুবির পর উপনির্বাচনেও ব্যাপক ভাবে ভরাডুবি হয়েছে বিজেপির। কার্যত উপনির্বাচনে শূন্য বিজেপি। আর তারপরেই বিজেপিতে সক্রিয় হওয়ার মানসিকতা দেখা দিয়েছে প্রাক্তন রাজ্যপালের। মুখে না বললেও সোশ্যালে তার পোস্ট দেখে তাই ভাবছে রাজনৈতিক মহল।
একেক বার একেকজনকে নিশানা করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি নিশানা করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ (Dilip Ghosh), শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকে। এবার আরো এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা।
উপনির্বাচনে হারের পর দিদি ও দিদি, বারমুডা সহ একাধিক উদ্ধৃতি নিয়ে আক্রমণ শানালেন তিনি। নির্বাচনী জনসভায় দাড়িয়ে 'দিদি ও দিদি' সুর ধরে মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করেছিলেন এবার সেই উক্তি নিয়েও অভিযোগ তথাগতর।
তিনি লেখেন, 'সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়, কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। 'বারমুডা' কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল। নিচু স্তরের মাস্তানির সুরে "পুঁতে দেব", "শবদেহের লাইন লাগিয়ে দেব", এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে।' বুঝতে অসুবিধে হয় না যে এই বার্তায় কার্যত দিলীপ ঘোষকেই ইঙ্গিত করেছেন তথাগত রায়।
তিনি আরো লেখেন, তিনি বলেছেন, 'আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন। শুনে নিন। নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলি নি।দলের ভিতরে বলেছি।কিন্তু নির্বাচনে ভরাডুবি হবার পরে যখন দেখা গেল কোনো বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে "৩ থেকে ৭৭" বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল।'
তিনি আরো লিখেছেন, যে নরেন্দ্র মোদিকে ভারতের পররাষ্ট্র-ঘটিত বিভিন্ন সমস্যা এবং অমিত শাহকে ভারতের সব কোণের সমস্যা সামলাতে হয় তাঁদের উপর পশ্চিমবঙ্গের বিপর্যয়ের দায় চাপানো বাতুলতা। এই দায় পুরোপুরিই চাপবে পশ্চিমবঙ্গে যারা নির্বাচন পরিচালনা করেছিল ও প্রার্থী চয়ন করেছিল তাদের উপরে - অর্থাৎ KDSA টীম।
এদিন, কার্যত তথাগত রায় বুঝিয়ে দিলেন কোথায় কোথায় ক্ষতি হয়েছে বিজেপির।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ