এবার ভাইরাল মানিকে মাগে হিথে-র ইংরাজী ভার্সন
কিছুদিন আগে নেটপাড়া জুড়ে ভাইরাল হয়েছিল শ্রীলঙ্কান র্যাপার ইওহানির মানিকে মাগে হিথে। আর তারপরেই একে একে বাংলা থেকে ভোজপুরী, হিন্দিতে দর্শকদের মন মাতিয়ে দিয়েছে এই গান। আর এবার তা ইংরাজীতেও।
শ্রীলঙ্কার ইয়োহানি দিলোকা দি সিলভার গাওয়া এই গান ইংরাজীতে গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। সুর, তাল এক রেখেই নিজের মতো করে এই গান সাজিয়েছেন এমা। ভিডিয়োটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।
সিংহলী ছবির এই গান ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দিন যত গড়াচ্ছে তত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছে। চলুন শুনে নেওয়া যাক সেই ইংরাজী ভার্সন:
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ