কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন
কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আজ থেকে জারি হচ্ছে আদর্শ আচরণ বিধি।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ ১৯ ডিসেম্বর। আজ থেকেই মনোনয়ন জমার কাজ শুরু হয়ে যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ ডিসেম্বর মনোনয়ন পেশের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়ন পরীক্ষা শুরু। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৯ ডিসেম্বর সকাল ৭ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
এদিকে হাইকোর্টে ঝুলে রয়েছে পুরভোটের মামলা। ফলে হাওড়া পুরভোট আটকে। এদিন হাওড়া পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়নি। দু’পক্ষের বক্তব্য শুনে, মামলা পিছিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।সোমবার হাইকোর্টে পুরভোট মামলার শুনানি হবে।
কমিশন সূত্রে দাবি, যেহেতু আদালতের তরফে ভোট করা যাবে না, এরকম কোনও নির্দেশ নেই। তাই ১৯ ডিসেম্বর, কলকাতার ভোট করানোর বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হয়। সেই মতো আজ কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ