Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাইফোঁটা দেবেন? তাহলে অবশ্যই জেনে নিন ভাইফোঁটার সঠিক নিয়ম ও মন্ত্র

ভাইফোঁটার সঠিক নিয়ম ও মন্ত্র -bhai phota, bhai dooj, 


bhai phota




ভাইফোঁটার পোষাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া । কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপুজোর দুই দিন পরে) এই উৎসব অনুষ্ঠিত হয়। বাঙ্গালী হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ২য় দিন উদযাপিত হয়। মাঝেমধ্যে এটি শুক্লপক্ষের ১ম দিনেও উদযাপিত হয়ে থাকে । 

পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত । সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন । আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাইবিজ । নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে । 





এই উৎসবের আরও একটি নাম হল যমদ্বিতীয়া । কথিত আছে, এই দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন । অন্য মতে, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয় । 

ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে ছড়া কেটে বলে-

‘ভাইয়ের কপালে দিলাম ফোটা 
যমের দুয়ারে পড়লো কাঁটা । 
কাটা যেন নড়েনা 
ভাই যেন মরেনা ।’ 

এইভাবে বোনেরা ভাইয়ের দীর্ঘজীবন কামনা করে । তারপর ভাইকে মিষ্টি খাওয়ায় । ভাইও বোনকে কিছু উপহার দেয় । 

অনেক সময় এই ছড়াটি বিভিন্ন পরিবারের রীতিনীতিভেদে পরিবর্তিত হয়ে থাকে । অতঃপর, বোন তার ভাইএর মাথায় ধান এবং দুর্বা ঘাসের শীষ রাখে ।

বোন চন্দন কাঠ জল দিয়ে ঘষে ( কেউ কেউ দইও মিশ্রিত করেন চন্দন কাঠের সাথে), নিজের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে নিচের মন্ত্রটি পড়তে পড়তে তিনবার ফোঁটা দিয়ে দেয় । এই সময় শঙ্খ্যবাজানো হয় এবং হিন্দু নারীরা উলুধ্বনি করেন । 

এরপর বোন তার ভাইকে আশীর্বাদ করে থাকে (যদি বোন তার ভাইয়ের তুলনায় বড় হয় অন্যথায় বোন ভাইকে প্রণাম করে আর ভাই বোনকে আশীর্বাদ করে থাকে)। 

তারপর বোন ঐতিহ্যবাহী মিষ্টি দ্বারা ভাইকে মিষ্টিমুখ করায় এবং উপহার দিয়ে থাকে। ভাইও তার সাধ্যমত উক্ত বোনকে উপহার দিয়ে থাকে ।


সনাতনী শাস্ত্র মতে ভাইফোঁটার সঠিক নিয়ম-
  • ভাইফোঁটা দেবার সমস্ত সামগ্রী ধাতব থালায় রাখুন। কাঁসা বা পিতলের থালাতে থাকলে সবচেয়ে মঙ্গলজনক ।
  • ভাইফোঁটা দেবার সময় বা নেবার সময় ভূল করেও খালি মেঝেতে বসবেন না। এক্ষেত্রে কাঠের পিড়ি বা আসনে বসতে পারেন।
  • দিদি বা বোনেরা বাড়ির পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিকের ঘরে বসা উচিত-বাস্তু শাস্ত্র তাই বলে।
  • ফোঁটা দেওয়া বা নেওয়ার সময় অবশ্যই ধৌত বস্ত্র পরিধান করতে হবে।


(সূত্রঃ উইকিপিডিয়া , মুক্ত বিশ্বকোষ )


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Ad Code