Advertisement

UIDAI: আধার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কড়া কেন্দ্র

Advertisement

UIDAI: আধার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কড়া কেন্দ্র







আধার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কড়া কেন্দ্র। ইউআইডিএআই (জরিমানার বিচার) বিধি, ২০২১ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। ইউআইডিএআই আইন বা ইউআইডিএআই-এর নির্দেশাবলী লঙ্ঘন করলে আধার ইকোসিস্টেমের আওতায় থাকা কারও বিরুদ্ধে অভিযোগ জানানো যেতে পারে। আর এব্যাপারে সিদ্ধান্ত নেবে UIDAI কর্তৃক নিযুক্ত অ্যাডজুডিকেটিং(ন্যায়নির্ণয় করা) অফিসার।




ইতিমধ্যে, ইউনিক আইডেনটিফিকেশন অফ ইন্ডিয়া বা UIDAI-কে অ্যাডজুডিকেটিং(ন্যায়নির্ণয় করা) অফিসার নিয়োগ করার অধিকার দিয়েছে সরকার।আইন পাশ হওয়ার প্রায় দুই বছর পর এই পদক্ষেপ কেন্দ্রের। এমনকী এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে।



আধার ও অন্যান্য (সংশোধনী) আইন, ২০১৯ আনে কেন্দ্র। যাতে ইউআইডিএআই নিয়ন্ত্রকের ক্ষমতা পায়। অথচ আধার আইন তার বর্তমান আকারে, ইউআইডিএআইকে প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয় না।



সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয় , একজন অ্যাডজুডিকেটিং(ন্যায়নির্ণয় করা) অফিসার ভারত সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার নিচে থাকবেন না। তাঁর দশ বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কমপক্ষে তিন বছরের আইন, ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্য- যে কোনও বিষয়ে প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকবে।



অ্যাডজুডিকেটিং অফিসার ক্ষতিপূরণ ঘোষণার আগে অভিযুক্তকে নোটিস পাঠাতে পারেন। আইন না মানার জন্য কেন তাঁকে জরিমানা করা হবে না তার ব্যাখ্যা চাইতে পারেন। অ্যাডজুকেটিং অফিসার জরিমানা করার পর সেই টাকা UIDAI-এর ফান্ডে জমা করতে হবে।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ