Latest News

6/recent/ticker-posts

Ad Code

Blue Aadhaar Card কি? পেতে পারেন কিভাবে? জানুন বিস্তারিত

Blue Aadhaar Card কি? পেতে পারেন কিভাবে? জানুন বিস্তারিত 





আধার কার্ড আমাদের একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। আজকাল প্রায় সবরকম কাজের জন‍্যই আধার কার্ড প্রয়োজন। যদি আপনি আপনার পাঁচ বছরের শিশুর আধার কার্ড তৈরি করতে চান এখন তাও সম্ভব। পাঁচ বছরের নীচের শিশুদের জন‍্য ব্লু আধার কার্ড। তবে শিশুদের এই আধার কার্ড বাল আধার কার্ড নামেই বেশি পরিচিত।



ব্লু আধার কার্ড তৈরি করতে প্রয়োজনীয় নথি

  • শিশুর জন্ম সংশাপত্র
  • শিশুর পিতা-মাতার আধার নম্বর
  • ব্লু আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানের মতো বায়োমেট্রিক ব্যবহৃত হয় না।


ব্লু কার্ড পেতে কি করবেন?

  • আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট UIDAI -এ যান
  • Aadhaar card registration -এ ক্লিক করুন
  • শিশুর নাম, মা-বাবার ফোন নম্বর, ইমেল অ্যাড্রেসে অন্যান্য তথ্য দিন
  • শিশুর ঠিকানা সহ অন‍্যান‍্য তথ‍্য দিন
  • এরপর, রেজিস্ট্রেশনের জন‍্য নিজের পছন্দের দিনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন।



ব্লু আধার কার্ড আবেদনের যোগ‍্যতা


পাঁচ বছরের কম বয়সী যেকোনো ভারতীয় শিশুর জন‍্য এই ব্লু আধার বা বাল আধারের জন‍্য আবেদন করা যেতে পারে।


বাল আধার কার্ডের রঙ নীল তাই এই আধার কার্ডকে ব্লু আধার কার্ড বলা হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code