COVID-19 Guideline: করোনা রুখতে 3'T'-তেই জোর, কড়া রাজ্য, দেওয়া হল একাধিক নির্দেশ
দুর্গাপূজা শেষ হতে না হতেই রাজ্যে বেড়েছে করোনা সংক্রমণের হার। করোনা ঊর্ধ্বমুখী গ্রাফে চিন্তিত রাজ্য। এই পরিস্থিতিতে জেলা শাসকদের সঙ্গে বৈঠকের পর একাধিক নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। করোনা সংক্রমণ পরিস্থিতি যাতে নাগালের বাইরে না যায় সেদিকে নজর দিতেই কড়া রাজ্য।
এদিনের এই বৈঠকে জেলাশাসকরা ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিস সুপাররা। পরিসংখ্যান অনুযায়ী কলকাতা, মালদা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও দার্জিলিং জেলায় করোনা সংক্রমণের হার বেশি।
করোনা রুখতে তিনটি 'T' - টেস্টিং (Testing), ট্র্যাকিং (Tracking)ও ট্রিটমেন্টের (Treatment) দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন সংক্রমণের হার বেশি যে সব জেলায় তাঁদের আলাদা ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশ-
প্রয়োজন অনুযায়ী আবার কনটেইনমেন্ট জোন (Containment Zone) তৈরি করতে হবে।
রাত্রিকালীন বিধিনিষেধ (Night Curfew) কঠোরভাবে পালন করতে হবে।
মাস্কের (Musk) ব্যবহার আবশ্যিক করতে হবে।
টিকাকরণের (Vaccination) হার বাড়াতে হবে।
হাসপাতালগুলিতে কোভিড চিকিত্সা ব্যবস্থার পুনর্মূল্যায়ণ করতে হবে।
পাশাপাশি নতুন ও শঙ্কাজনক রোগীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা তৈরি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
করোনা পজিটিভ রোগীদের ট্র্যাক করতে হবে। ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নবান্ন সূত্রে খবর, জেলা গুলিকে মাস্ক, সামাজিক দূরত্ব, নাইট কার্ফু-সহ অন্যান্য করোনা বিধি পালনের দিকে নজর দিতে বলা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ