মা দুর্গার বত্রিশ নাম জানেন কি! যা সব রকম বিপদ আপদ বিনাশ করে-জেনেনিন এখনি

Maa Durga 32 Names in Bengali

পৌরাণিক কাহিনি অনুযায়ী, একদিন ব্রহ্মাদি দেবতাগণ পুষ্প সহ অন্যান্য উপাচারে মহেশ্বরী দুর্গার পূজা করছিলেন। তখন মা দুর্গা প্রসন্ন হয়ে বলেন— ‘দেবগণ! তোমাদের পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমাদের অভীষ্ট বর প্রার্থনা করো। আমি তোমাদের দুর্লভতম বস্তুও প্রদান করবো।‘

মা দুর্গার এই কথা শুনে দেবতারা বলেন— “আপনি ভক্তের কল্পবৃক্ষ, অসুর বিনাশ করে আপনি আমাদের রক্ষা করেছেন। আমাদের চাইবার মতন আর কিছু নেই, তবে জগৎ রক্ষার উদ্দেশ্যে আপনাকে শীঘ্র প্রসন্ন করবার কী উপায় আছে তা বলুন।”

দেবতাদের এই প্রার্থনায় মা দুর্গা বলেন— ‘দেবগণ! শোনো, এই রহস্য অতীব গুহ্য ও দুর্লভ। আমার বত্রিশ নামমালা সব রকম আপদ বিনাশ করে। এর মতো আর কোন স্তুতি ত্রিলোকে নেই। এই নামমালা রহস্যরূপ।‘

মা দুর্গার ৩২টি পবিত্র নাম (32 Names of Maa Durga)

এইসময় মা দুর্গা স্বয়ং তাঁর বত্রিশ নাম স্মরণ করতে বলেন। বলা হয়, এই বত্রিশ নাম ভক্তিভরে পাঠ করলে ভক্তের সমস্ত ভয়-ভীতি থেকে মুক্তি ঘটে। জীবনের সমস্ত বিপদের কালো মেঘ দূরে সরে যায়। আসুন জেনে নিই সেই পরম পবিত্র বত্রিশ নাম—

১. দুর্গা, ২. দুর্গার্তিশমনী, ৩. দুর্গাপদ্ধিনিবারিণী, ৪. দুর্গমচ্ছেদিনী, ৫. দুর্গসাধিনী, ৬. দুর্গনাশিনী, ৭. দুর্গতোদ্ধারিণী, ৮. দুর্গনিহন্ত্রী, ৯. দুর্গমাপহা, ১০. দুর্গমজ্ঞানদা, ১১. দুর্গদৈত্যলোকদবানলা, ১২. দুর্গমা, ১৩. দুর্গামালোকা, ১৪. দুর্গমাত্মস্বরূপিণী, ১৫. দুর্গমার্গদা, ১৬. দুর্গমবিদ্যা, ১৭. দুর্গমাশ্রিতা, ১৮. দুর্গমজ্ঞানসংস্থানা, ১৯. দুর্গমধ্যানভাসিনী, ২০. দুর্গমোহা, ২১. দুর্গমগা, ২২. দুর্গমার্থস্বরূপিণী, ২৩. দুর্গমাসুরসংহন্ত্রী, ২৪. দুর্গমায়ুধধারিণী, ২৫. দুর্গমাঙ্গী, ২৬. দুর্গমতা, ২৭. দুর্গম্যা, ২৮. দুর্গমেশ্বরী, ২৯. দুর্গভীমা, ৩০. দুর্গভামা, ৩১. দুর্গভা, ৩২. দুর্গদারিণী।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in