আপনি বিয়ার ভালোবাসেন? জানেন পৃথিবীর কোথায় বিশ্বের সর্ববৃহৎ বিয়ার উৎসবের আয়োজন করা হয়!
পোশাকি নাম অক্টোবর ফেস্ট (Oktoberfest) একটি দ্বি-সাপ্তাহিক উৎসব যা বার্ষিকভাবে মিউনিখ, বাভারিয়াতে সেপ্টেম্বরের শেষের দিকে এবং অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হয়। প্রতিবছর প্রায় ছয় মিলিয়ন দর্শনার্থীদের নিয়ে উদ্যাপিত এই উৎসব বিশ্বের বৃহত্তম বিয়ার উৎসব।
এটি একটি লোক উৎসব, যা সাধারণত অক্টোবরের প্রথম রবিবার পর্যন্ত - ষোল দিনের জন্য অনুষ্ঠিত হয়। বিয়ার উৎসবের মূল কেন্দ্রবিন্দু, এবং উৎসবের সূচনা মিউনিখের মেয়র "ও'জ্যাপ্ট!" বলে একটি বিয়ার কাস খোলার মাধ্যমে সূচনা করা হয়।
আর বিয়ার ভর্তি প্রথম কাপটি বাভারিয়ার মন্ত্রী-রাষ্ট্রপতির মতন সম্মানীয় ব্যক্তিকেই দেওয়া হয়।
দর্শনার্থীরা সাধারণত dirndl এবং lederhosen নামের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এখানে অংশগ্রহণ করেন। তবে শুধু বিয়ার নয় দর্শনার্থীরা বিভিন্ন ধরনের খাবারও উপভোগ করতে পারে, যেমন হেন্ডেল (মুরগি), ক্যাস্পাসটজেল (পনির নুডলস), সয়ারক্রাউট প্রভৃতি খাবার এখানে বেশ চাহিদার।
তবে দুঃখের বিষয় এবছর করোনার কারনে বন্ধ রয়েছে অক্টোবর ফেস্ট । আগামী বছর ১৭ সেপ্টেম্বর শুরু হবে অক্টোবর ফেস্ট আর শেষ হবে ৩ রা অক্টোবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




1 মন্তব্যসমূহ
বিয়ার নিয়ে উৎসব হয় জানতাম না। . আজ কে p
উত্তরমুছুন