Free Janmashtami Greeting Cards- download করুন digital Greeting Cards
কৃষ্ণ কথার অর্থ হল আকৃষ্টকর, অর্থাৎ আনন্দ যিনি দেন এবং সবাইকে যিনি আকৃষ্ট- করেন। সেই শ্রীকৃষ্ণ হলো সত্যযুগের প্রথম দেবতা, দেবকী পুত্র বাসুদেব।
"যদা যদা হি ধর্মস্য
গ্লানির্ভবতি ভারত ।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ ॥
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্ ।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ॥ (৪/৭-৮)
গীতায় স্বয়ং কৃষ্ণ নিজে একথা বলেছিলেন অর্জুনকে। জগতে যখন ধর্মের গ্লানি দেখা দেয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই আমি নিজেকে সৃজন করি । সজ্জনদের রক্ষা, দুর্জনদের বিনাশের জন্য এবং ধর্মকে সংস্থাপনের জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই ।
হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে জন্মাষ্টমী (Janmashtami 2022) একটি গুরুত্বপূর্ণ উৎসব। হিন্দুশাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানব রূপে মর্তে আবির্ভাব ঘটেছিল।
আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রহ্ম বাসুদেব ও দেবকীর সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন শ্রীকৃষ্ণ।
তাই এই দিনটিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে জন্মাষ্টমী পালন করে থাকেন।
এই শুভ মুহূর্তে প্রিয়জনদের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা জানান- সংবাদ একলব্যের digital Greeting দিয়ে। শুভ জন্মাষ্টমী ।
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান facebook, whatsapp, instagram, twitter এ।
এখনি download করুন digital Greeting Cards গুলি। যা শুধুমাত্র আপনার জন্যই তৈরি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
জন্মাষ্টমী শুভেচ্ছা
উত্তরমুছুনBeautiful
উত্তরমুছুন