wb lakshmir bhandar scheme-লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম তুলতে যা যা ডকুমেন্টস প্রয়োজন, Download Form PDF
নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে তফসিলি জাতি–উপজাতির মহিলারা পাবেন মাসে ১০০০ টাকা। আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক ৫০০ টাকা পাবেন।
তিনি বলেন, '১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে শুরু করবেন মহিলারা। তার জন্য দরখাস্ত দিতে হবে। দুয়ারে সরকার শুরু হচ্ছে ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর। সেখানে মা–বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন। স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই হবে আবেদন করা যাবে।'
তাও দরখাস্তপত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবেদনপত্র Download করুন-
লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে যা যা লাগবে
1.আধারকার্ড (Aadhaar Card)
2.ভোটারকার্ড (Voter Card)
3.রেশনকার্ড (Ration Card)
4.জাতিগত শংসাপত্র (এসসি এসটি ওবিসি) (Cast Certificate)
5.ব্যাঙ্ক পাশবই এর জেরক্স (Bank passbook)
6.পাসপোর্ট সাইজ ছবি (Passport Size photo)
7.স্বাস্থসাথী কার্ড (Swastha sathi card)
8.মোবাইল নাম্বার- (Mobile Number)
এই সমস্ত রকমের নথিপত্র সহ দুয়ারে সরকারের শিবিরে এসে আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ
swasthyasathi: স্বাস্থ্যসাথী প্রকল্পে কীভাবে নাম নথীভুক্ত করবেন? Download Form PDF
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

4 মন্তব্যসমূহ
Important News
উত্তরমুছুনগুরুত্বপূর্ণ তথ্য।। এই প্রকল্পে অনেকেই উপকৃত হবেন।
উত্তরমুছুনImportant news.
উত্তরমুছুনযারা বিধবা ভাতা পাচ্ছে তারা কি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে
উত্তরমুছুন