Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রাবণ মাসে শিবভক্তদের যা যা করা উচিৎ আর যা যা করা উচিৎ নয়

শ্রাবণ মাসে শিবভক্তদের যা যা করা উচিৎ আর যা যা করা উচিৎ নয়

mahadev child



ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত  শুভ হিসাবে মানা হয়, এমনকি শ্রাবণ মাস মহাদেব মহেশ্বরের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে। তাই, শ্রাবণ মাসকে 'শিবের মাস'ও বলা হয়ে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ হল সবথেকে পবিত্র মাস।

আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম্য আরও বেশি বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তাই শ্রাবণের  প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। 


শ্রাবণ মাসে শিবভক্তদের যা যা করা উচিৎ আর যা যা করা উচিৎ নয়- 

  • শিবমূর্তি বা শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন শ্রাবণ-শিবব্রতের অন্যতম প্রধান আচার।
  • শিবভক্তদের কাছে, শ্রাবণ মাসে প্রতিদিন স্নানের পরে শিবস্তোত্র পাঠ করা অত্যন্ত জরুরি। মনে করা হয়, শ্রাবণে রুদ্রাক্ষ ধারণ করলে ফল শুভ হয়।
  • শ্রাবণে শিবলিঙ্গে বেলপাতা দেওয়া আবশ্যক। এই মাসের অষ্টমী, চতুর্থী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি ও প্রতি সোমবার বিল্বপত্র বা বেলপাতা শিবের মাথা থেকে নামাতে নেই।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code