নতুন প্রেমিকের সাথে সমুদ্রের তীরে ঘর বাঁধলেন জ্যাকুলিন !
আবারও প্রেমে পড়েছেন বলিউডের শ্রীলঙ্কান তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ (jacqueline fernandez)-ওরফে জ্যাকি(jacky)। সিদ্ধান্ত নিয়েছেন প্রেমিকের সঙ্গে বসবাসের। তাই প্রায় ২০০ কোটি টাকায় মুম্বাই, জুহু ব্রিজের সামনে কেনা নতুন বিলাস বহুল ফ্ল্যাট বেছে নিয়েছেন তিনি-এমনটাই শোনা যাচ্ছে।
বলিউডের উজ্জ্বল নক্ষত্র জ্যাকুলিন ফার্নান্দেজ (jacqueline fernandez)। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী বলিউডে পা রাখতেই সাড়া পড়ে গেছে চারদিকে। চমৎকার ভঙ্গিমা আর কাজের প্রতি অনুরাগ ও নিয়মানুবর্তিতার কারণে মন জয় করেছেন সবার।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন ৩৫ বছর বয়সী জ্যাকুলিন। সালমান খানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিতি রয়েছে তার। এর আগে সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড পরিচালক সাজিদ খানের সঙ্গে। সে সম্পর্ক ভেঙে যায় বেশ কয়েক বছর আগে। শেখ হাসান বিন রশিদ আল খলিফা (sheikh hassan bin rashid al khalifa)-র সাথে গভীর সম্পর্ক এক সময় চর্চার বিষয় ছিলো।
জানা গেছে, এবার জ্যাকুলিনের (jacqueline fernandez) নতুন প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। বলিউডে ব্যবসায়ী ও নায়িকার প্রেম অবশ্য নতুন কিছু নয়। জ্যাকুলিনের প্রেম নিয়ে বলিউডে চলছে গুঞ্জন। তবে এ নিয়ে তিনি নিজে কোনো মন্তব্য করেননি এখনো।
Tag:
जैकलिन फरà¥à¤¨à¤¾à¤‚à¤¡à €à¤¸ जीà¤à¤« बीà¤à¤«, jacqueline fernandez husband name, sidharth malhotra and jacqueline movie, jaklin family, jacklin husband, jacqueline boyfriend name, sidharth malhotra, jacqueline fernandez movies list, bollywood actress, jacqueline fernandes, jaklin age, jacqueline fernandez boyfriend
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in





0 মন্তব্যসমূহ