Latest News

6/recent/ticker-posts

Ad Code

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী শ্বশুর-শাশুড়ি

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী শ্বশুর-শাশুড়ি





ময়নার কাঁচিচক গ্রামে অনুশ্রী নামে এক 18 বছরের মেয়ের সঙ্গে কৃপানন্দ পুরের বাবলু দাস নামে একটি ছেলের সঙ্গে বিয়ে হয় দু'বছর আগে। বিয়ের পর থেকেই স্বামী শ্বশুর-শাশুড়ি পণের দাবিতে গৃহবধূটির উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে বলে অভিযোগ। 


অনুশ্রী বাবা মিলন সানা এর অভিযোগ অনুসারে গ্রাম্য সালিশের মাধ্যমে দু-তিনবার এই বধূ নির্যাতনের মীমাংসা করা হলেও তার মেয়েকে তার শ্বশুরবাড়িতে খেতে-পরতে দিত না, অসুখ-বিসুখে দেখাতো না ,বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে বলতো এবং আত্মহত্যার প্ররোচনা দিত। 


গত বৃহস্পতিবার সাড়ে তিনটের সময় গৃহবধু তার মাকে ফোন করে জানায় যে তার স্বামী শ্বশুর-শাশুড়ি তাকে মেরে ফেলবে। এই কথা শুনে মেয়েটির মা সন্ধ‍্যা ছ-টার সময় তার বাড়িতে গিয়ে দেখেন তার মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে। বাড়িতে স্বামী শ্বশুর-শাশুড়ি পলাতক। ওই অবস্থায় মেয়েটিকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। 


গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী বাবলু দাস, শাশুড়ি গীতা দাস , শশুর স্বপন দাস কে ময়না থানার পুলিশ আজ গ্রেপ্তার করে তমলুক কোর্টে চালান করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে

গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী, শ্বশুর ও শাশুড়ি

Posted by Sangbad Ekalavya on Sunday, July 4, 2021
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code