Latest News

6/recent/ticker-posts

Ad Code

দশম ও দ্বাদশের সিলেবাস ও বোর্ডের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল CBSE

দশম ও দ্বাদশের সিলেবাস ও বোর্ডের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল CBSE





দশম ও দ্বাদশের সিলেবাস ও বোর্ডের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল CBSE। করোনা সংক্রমণের জেরে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে দশম ও দ্বাদশ পরীক্ষা বাতিল করে অন্য পথে মুল্যায়নের ব্যবস্থা করেছে CBSE। এবার, নতুন সার্কুলার জারি করল CBSE। নতুন সার্কুলার অনুযায়ী এবার দশম-দ্বাদশে ২ বার পরীক্ষা হবে CBSE-র । ২টি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। নবম-দ্বাদশে ২ বার পরীক্ষা কার্যকর হবে ২০২২ থেকে। প্রথম পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বরে মাসে ও দ্বিতীয় পরীক্ষা মার্চ-এপ্রিল মাসে। প্রথম পরীক্ষায় থাকবে অবজেকটিভ প্রশ্ন, দ্বিতীয় পরীক্ষায় সাবজেকটিভ।



আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে দশম ও দ্বাদশের জন্য স্পেশাল অ্যাসেসমেন্ট পরিকল্পনার কথা জানানো হয়েছে। স্কুলের ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট নিয়ে বোর্ডের তরফে বলা হয়েছে, দুই টার্মের পাশাপাশি নবম ও দশম শ্রেণির প্রাক্টিক্যাল, অ্য়াক্টিভিটি ও প্রজেক্ট ওয়ার্কের উপরে জোর দেওয়া হবে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে দুটি টার্মের পরীক্ষা ছাড়াও জোর দেওয়া হবে ইউনিট টেস্ট, অ্যাক্টিভিটি, প্রাকটিক্যাল ও প্রোজেক্টের উপরে।



২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তিযুক্ত সিলেবাস জুলাইয়ের শেষ দিকে দেওয়া হবে। পঞ্চাশ শতাংশ সিলেবাসের উপরে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। অন্যদিকে, বাকী অংশের পরীক্ষা হবে আগামী মার্চ-এপ্রিল মাসে দ্বিতীয় টার্মে।সোমবার CBSE বোর্ডের তরফে এই ঘোষণা করা হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code