Latest News

6/recent/ticker-posts

Ad Code

'চড়বি কে ভাই কলির সাইকেলে'- আজ বিশ্ব সাইকেল দিবস World Bicycle Day 2021

'চড়বি কে ভাই কলির সাইকেলে'- আজ বিশ্ব সাইকেল দিবস  World Bicycle Day 2021


picture source wiki



‘সাইকেলের দু’ দিক চাকা মধ্যে ফাঁকা, ভাইরে ভাই চাপতে হবে ঠ্যাং তুলে।’- কলিযুগের সৃষ্টি এই সাইকেল স্থান পেয়েছে লোক বাউলের কন্ঠে। করোনা মহামারী এবং তার ফলে শুরু হওয়া স্বাস্থ্যবিধিতে বেশি বেশি করে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এই কলির সাইকেল।

একটা সময় ছিল যখন সাইকেলই ছিলো যাতায়াতের বাহন। ইলেক্ট্রিক ইঞ্জিন এসে সেই সাইকেলে দিয়েছে গতি-দিয়েছে দূষণ। শারীরিক বিশ্রামে আদতে সুখ নয় দিয়েছে অসুখ।




আজ ৩ রা জুন বিশ্ব সাইকেল দিবস। সাইকেলের গুরুত্ব যে সমগ্র বিশ্বেই সমান তা আজকের বিশ্ব সাইকেল দিবস পালনের মধ্যদিয়েই বোঝা যায়।




২০১৮ সালের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘর সাধারণ সভায় এই তারিখটিকে বিশ্ব সাইকেল দিবস হিসাবে উদযাপন করতে প্রস্তাব গ্রহণ করেছিলেন। রাষ্ট্রসংঘের প্রস্তাবে সাইকেলের দীর্ঘ জীবনকাল এবং বহু কাজে ব্যবহৃত হওয়ার প্রশংসা করা হয়েছিল। সঙ্গে পরিবেশের জন্য উপযুক্ত যান-বাহনের মাধ্যম হিসেবে সাইকেলের উল্লেখ করা হয়েছিল। সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য মূলত এই দিবস উদযাপন করা হয়।




শান্তি, সহনশীলতা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ুর জন্য উপযুক্ত যানবাহন হিসেবে সাইকেলকে পরিচয় করিয়েছে জাতিসংঘ। সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য মূলত এই দিবস উদযাপন করা হয়।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code