২৫ বছর পর সৌরভের রেকর্ড ভাঙলো কনওয়ে
২৫ বছর পর সৌরভের রেকর্ড ভাঙলো কনওয়ে। টেস্ট অভিষেকে ক্রিকেটের মক্কা লর্ডসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এতদিন ছিল বঙ্গ সন্তান তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কাছে। বুধবার ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই সৌরভকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়েন বাঁ-হাতি কিউয়ি ওপেনার ডেভেন কনওয়ে।
১৯৯৬-এ স্বপ্নের টেস্টে লর্ডসে অভিষেক হয় সৌরভের। ২৫ বছর ধরে লর্ডসে টেস্ট অভিষেকে সৌরভই ছিলেন ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী৷ কিন্তু বুধবার ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ১৩৬ রানে অপরাজিত থেকে সৌরভের ১৩১ রানের রেকর্ড টপকে যান ২৯ বছরের কিউয়ি ব্যাটসম্যান কনওয়ে।
১৬টি বাউন্ডারিতে ইনিংস সাজিয়ে ২৪০ বলে ১৩৬ রানের অপরাজিত থাকেন তিনি।১৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি৷ কনওয়ের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছেন নিউজিল্যান্ড৷ লর্ডসে টেস্ট অভিষেকে সৌরভের ১৩১ রান এসেছিল ৩০১ বলে৷ ২০টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ