মা আসছে ...

বিমানবন্দরের সামনে ফ্যানের কান্ড দেখে আপ্লুত নোরা

বিমানবন্দরের সামনে ফ্যানের কান্ড দেখে আপ্লুত নোরা 



ফ্যানের হাতে নিজের প্রতিকৃতির ট্যাটু দেখে আনন্দিত নোরা। মরোক্কান এই সুন্দরী যে এখন হার্টথ্রব তা বলাই বাহুল্য। 



সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এই দৃশ্য।  বিমানবন্দর থেকে বেড়িয়া আসবার পথেই ' ম্যা আপকা বিগ ফ্যান হু ম্যাম' শুনে থমকে যান নোরা। তারপর সেই ভক্ত হাতে আঁকা নোরার প্রতিকৃতি দেখান। 


ঔরঙ্গাবাদ থেকে এসে মুম্বাই বিমান বন্দরের সামনে বসে ছিলেন এই ভক্ত। এদিন শুধু নয় নোরাকে দেখার জন্য আগের সপ্তাহেও বসে ছিলেন এই ভক্ত। কিন্তু দেখা মেলেনি। 

এদিন শুধু হাতের ট্যাটুই দেখাননি, সাথে করে এনেছিলেন কেক। ভক্তের আবদারে সেই কেকও কাটেন নোরা। 



নোরা ফাতেহির জন্ম ৬ ফেব্রুয়ারি ১৯৯২, এক মরোক্কান-কানাডিয়ান পরিবারে। তার বেড়ে ওঠা কানাডায়। তবে রোয়ার টাইগার্স অব দ্য সুন্দরবনস সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ভারতীয় চলচ্চিত্রে যাত্রা শুরু । এরপর টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তার শীর্ষে পৌছায়।


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in