রিকাউন্টিং-এ দিনহাটা বিধানসভায় ৫৭ ভোটে জয়ী নিশীথ প্রামাণিক
দিনহাটা বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
প্রথমে উদয়ন গুহ জয় লাভ করে বলেই জানা যায়। হেরে যায় নিশীথ। পরে ফের গণনা হয়। সেই গণনায় ৫৭ ভোটে জয় লাভ করলো নিশীথ প্রামাণিক।
উদয়ন গুহ ও নিশীথ প্রামানিক, কে জিতবে? তা নিয়ে চাপানউতর চলছিল। এর মাঝেই তৃণমূল প্রার্থী উদয়ন গুহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান তিনি ৫৭ ভোটে হেরেছেন। পাশাপাশি সকলকে ধন্যবাদ জানান তিনি।
হাইভোল্টেজ সিট প্রথম থেকেই দিনহাটা। উদয়ন গুহ একদিকে দিনহাটার প্রবীন দাপুটে নেতা অন্যদিকে নিশীথ প্রামাণিক কোচবিহার জেলার সাংসদ। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসিটা হাসল নিশীথ প্রামাণিক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ