Latest News

6/recent/ticker-posts

Ad Code

PM-Kisan যোজনা নিয়ে বড় খবর, আপনি আবেদন করেছিলেন তো !

PM-Kisan যোজনা নিয়ে বড় খবর,  আপনি আবেদন করেছিলেন তো ! 

 

আপনি কি PM-Kisan এর জন্য অনলাইনে আবেদন করেছিলেন? তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর, আর যাদের নাম ইতিমধ্যে বেনিফিসারি লিস্টে রয়েছে তাদের জন্যও রয়েছে ভালো খবর। 

২ মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর গত ৭ তারিখ থেকে অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন পত্র রাজ্যের পক্ষ থেকে approved করা শুরু হয়েছে। আর পরবর্তি পদক্ষেপের জন্য পেন্ডিং করা রয়েছে । সূত্রের খবর খুব শীঘ্রই তাদের নাম বেনিফিসারি লিস্টে আনা হবে। 



আপনি যদি নিজে অনলাইনে আবেদন করে থাকেন তবে বর্তমান পরিস্থিতি জানতে নীচের লিঙ্কে ক্লিক করে আপনার আধার কার্ড আর ক্যাপচা দিয়ে দেখে নিতে পারেন। 



আর যারা বেনিফিসারি লিস্টে রয়েছেন তাদের সবার জন্য রয়েছে সুখবর। সূত্রের খবর ১০ মে থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাওয়া শুরু হবে। এটি এই বছরের প্রথম কিস্তি, আগামীতে আরও দুটো কিস্তিতে বাকি টাকা দেওয়া হবে। 

কিন্তু কীভাবে জানবেন, আপনার নাম বেনিফিসারি লিস্টে রয়েছে কিনা?  এইজন্য সবার প্রথমে আপনাকে যেতে হবে https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx  এই পেজে গিয়ে দেখবেন - now Beneficiary Status এর নীচে তিনটে অপশন রয়েছে-
1. AADHAAR NUMBER  2. ACCOUNT NUMBER   3. MOBILE NUMBER
PMKISHAN এ যে আধার নাম্বার বা ব্যাঙ্ক একাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার দিয়ে GET DATA তে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার একাউন্টে টাকা এসেছে কিনা। 

আর যদি জানতে চান, কারা এই সুবিধা পাচ্ছেন- সকলের নাম যদি দেখতে চান তবে এই জন্য আপনাকে - https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx এই লিঙ্কে গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে আপনার রাজ্যের নাম, জেলার নাম, উপজেলা, মহকুমা এবং গ্রামের নাম সিলেক্ট করে GET REPORT এ ক্লিক করলেই সমস্ত সুবিধা প্রাপকদের নাম চলে আসবে। 


প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (পিএম-কিষাণ) প্রকল্পটি ২০১৮র পয়লা ডিসেম্বর সূচনা হয়েছিল। এর মাধ্যমে ৯ কোটি ৯০ লক্ষের বেশি কৃষক ৭৫ হাজার কোটি টাকার সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন বলে পিব সূত্রে জানা গেছে। আরও জানা গেছে লকডাউনের সময়ে কৃষকদের জন্য ২২ হাজার কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে।

কিষান ক্রেডিট কার্ডের ফর্ম DOWNLOAD 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code