মা আসছে ...

করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব



করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব



করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। করোনা আক্রান্তের খবর নিজেই তাঁর সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন তিনি। তিনি লেখেন, “আমি কোভিড-১৯ পজিটিভ। নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরমর্শ মেনে চলছি। সবার কাছে আমার অনুরোধ, আপনারা কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলুন এবং সুস্থ থাকুন।”



গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরাতেও বাড়ছে করোনা সংক্রমণ। সম্প্রতি ফের মাথা চাড়া দিয়েছে করোনা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া স্কুল, কলেজ। জারি হয়েছে নাইট কার্ফুও। সাধারন থেকে নেতা-নেত্রী, অভিনেতা-অভিনেত্রী সর্বত্র ফের জাঁকিয়ে বসছে করোনা। ফলে এক প্রকার চিন্তা বাড়ছেই। যদিও, দেশজুড়ে চলছে ভ্যাকসিন প্রয়োগ।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in