Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলায় ২২০থেকে ২৩০ টি আসন পাবে তৃণমূল: অনুব্রত মণ্ডল




বাংলায় ২২০থেকে ২৩০ টি আসন পাবে তৃণমূল: অনুব্রত মণ্ডল


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-


পশ্চিম বাংলায় ২২০থেকে ২৩০ টি আসন পাবে তৃণমূল কংগ্রেস । জনসভায় এমনই প্রত্যয়ী মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।মঙ্গলবার বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানগোবিন্দ অধিকারীর সমর্থনে একটি জনসভায় করা হয়। 



এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের বাদশা অনুব্রত মন্ডল।জনসভায় বিজেপির বিরুদ্ধে এক হাত নিলো বেতাজ বাদশা।জনসভায় অনুব্রত তার ভাষণে কেন্দ্রীয় সরকার ও মোদির কড়া সমালোচনা করেন। অনুব্রত বলেন দেশের স্বার্থে মোদি কিছুই করেননি । অন্যদিকে রাজ্যের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প করেছেন। মানুষ সবই বুঝতে পারছে। রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস।



এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন বাংলায় ২২০-২৩০ টি সিট নিয়ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন ভাতারের মানুষ দের সতর্ক থাকার কথা বলেন অনুব্রত মন্ডল।জনসভায় প্রার্থী মানগোবিন্দ অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা। তৃণমূল নেতা শান্তনু কোনার সহ আরো অন্যান্যরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code