মা আসছে ...

দিনহাটায় দেবের রোড শো, দেখুন ভিডিও




দিনহাটায় দেবের রোড শো, দেখুন ভিডিও 




আজ ৫ই এপ্রিল কোচবিহারের দিনহাটায় দিনহাটা বিধানসভার প্রার্থী উদয়ন গুহের সমর্থনে রোড শো করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। জানা যাচ্ছে আজ কোচবিহারের তিনটি বিধানসভায় রোড শো তার। এদিন রোড শো-এ দেবের সঙ্গী হিসেবে ছিলেন উদয়ন গুহ-সহ একাধিক নেতা কর্মী। এদিন দিনহাটা শহরের পাশাপাশি দিনহাটা বিধানসভার বেশ কিছু এলাকা রোড শো করেন দেব। এই রোড শো ঘিরে তৃণমূল কর্মীদের উৎসাহ দেখা গেছে বেশ। বিপুল জনসমারোহের সমাবেশ ঘটে রোড শো-তে। দেখুন ভিডিও-

উদয়ন গুহের সমর্থনে তৃণমূলের সাংসদ ও চলচ্চিত্র তারকা দেবের রোড শো

Posted by Sangbad Ekalavya on Monday, April 5, 2021

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in