ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবি দাওয়া ও নির্বাচনী প্রচারে SFI-র পথসভা
সুজাতা ঘোষ, বাগডোগরা:
আজ এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধান সভা নির্বাচনে সংযুক্ত মোর্চা সি পি আই এম প্রার্থী দিলীপ সিং কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে ডাবগ্রাম বিভিন্ন এলাকায় পথ সভায় করা হয়।
এদিনের পথসভায় SFI ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান 'শিক্ষার খরচ কমাতে হবে ,মাধ্যমিক স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক করতে হবে, সকল স্কুল কলেজে শিক্ষক নিয়োগ করতে হবে ।
তিনি আরো বলেন সকল বেকারের কাজের দাবিতে সংযুক্ত মোর্চার সরকার আসলে সকলের শিক্ষার সমান অধিকার ফিরে পাবে এবং সকলে কাজের অধিকার ফিরে পাবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ