Latest News

6/recent/ticker-posts

Ad Code

জন্মদিনে বিশেষ বার্তা দিলেন সচিন তেন্ডুলকর

জন্মদিনে বিশেষ বার্তা দিলেন সচিন তেন্ডুলকর 




আজ ২৪ এপ্রিল ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের জন্মদিন। নিজের ৪৮তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভেসে গিয়েছেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ শনিবার ফ্যানেদের ধন্যবাদ জানাতে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় দেন বিশেষ বার্তা৷



কিছুদিন করোনাকে জয় করে ঘরে ফিরেছেন তিনি। আর এবার নিজের জন্মদিনে প্লাজমা দান করার কথা জানালেন সচিন। সচিন বলছেন, "আমি অনুমতি পেলেই প্লাজমা দেব৷ এই নিয়ে ডাক্তারদের সঙ্গে আমার কথা হয়েছে৷ আপনারাও যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন ডাক্তারদের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে দয়া করে রক্ত দিন৷ ডাক্তাররাই আমাকে বলেছেন, ঠিক সময় প্লাজমা দেওয়া গেলে রোগীরা দ্রুত সেরে উঠতে পারে৷"



এদিন জন্মদিনের শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানান সচিন। পাশাপাশি, করোনা কালে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানান। ডাক্তার এবং তাঁদের কর্মীদের কথা উল্লেখ করে বলেন, "ডাক্তার এবং তাঁদের কর্মীদের কথা বলতেই হবে৷ তাঁরা আমাকে পজিটিভিটির মধ্যে রেখেছিলেন, যাতে দ্রুত সেরে উঠি৷ সকলকে অনেক বড় ধন্যবাদ৷"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code