Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির গড়ে প্রচারে ঝড় তুললো সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী প্রদীপ কুমার রায়


বিজেপির গড়ে প্রচারে ঝড় তুললো সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী প্রদীপ কুমার রায়


ধূপগুড়ি,জয়ন্ত বর্মন : 


বিজেপির গড়ে প্রচারে ঝড় তুললো সংযুক্ত মোর্চা সমর্থিত সি পি আই এম প্রার্থী প্রদীপ কুমার রায়। উল্লেখ্য ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাকোয়াঝোরা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির শক্ত ঘাটি বলে পরিচিত। 



বৃহস্পতিবার দিনভর সেই এলাকাতে প্রথমে চারটি গাড়িতে এবং পরে পায়ে হেটে ভোট প্রচার চালালেন সি পি এম প্রার্থী। ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেরির পার এলাকা, ঝালটিয়া এলাকায় প্রচারে ঝড় তুললেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রদীপ কুমার রায়।



এদিন কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার সারলেন তিনি। সাথে ছিলেন ধূপগুড়ি প্রাক্তন বিধায়ক মমতা রায়, এরিয়া কমিটির সম্পাদক মুকুলেশ রায় ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। সিপিএমের তরফে এদিন বর্ণাঢ্য ট্যাবলো সাজিয়ে এলাকা পরিক্রমা করা হয়। কখনো বা ট্যাবলোতে চেপে কখনো বা পায়ে হেঁটে কখনো চাষের ক্ষেতে কর্মরত কৃষকদের মধ্যে গিয়ে প্রচার সারলেন তিনি। প্রচার শেষে সেই এলাকার দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন প্রার্থী। প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে তিনি জানিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code