Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডুপ্লেসির দুরন্ত অর্ধশতরান ও আক্রমণাত্মক বোলিংয়ে কলকাতা বধ চেন্নাইয়ের

ডুপ্লেসির দুরন্ত অর্ধশতরান ও আক্রমণাত্মক বোলিংয়ে কলকাতা বধ চেন্নাইয়ের


আইপিএলের বুড়ো দল বলা হয় চেন্নাই সুপার কিংসকে। যদিও এই বুড়ো হারেই ভেলকি দেখিয়ে কলকাতার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিলো তারা। প্রথমে দুই ওপেনারের শতরানের পার্টনারশিপ এবং শেষে দুরন্ত বোলিং - এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে খেই হারিয়ে ১৮ রানে হার কেকেআর দের। 


প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রানের বিশাল স্কোর খাড়া করে। ওপেনার ঋতুরাজ গায়কোয়ার ৪টি ছয় ও ৬টি চারের সাহায্যে ৪২ বলে ৬৪ রান করে আউট হলেও অল্পের জন্য শতরান মিস করেন অপর ওপেনার ডুপ্লেসি। ৪টি ছয় ও ৯টি চারের সাহায্যে ৬০ বলে ৯৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান তিনি। এরপর মঈন আলী (১২ বলে ২৫) ও ধোনি (৮ বলে ১৭) দলকে দু'শো রানের গন্ডি টপকে দেন। 


জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই বোলারদের সামনে দাঁড়াতে পারেনি নাইটদের প্রথমসারির কোনো ব্যাটসম্যানই। প্রথম পাঁচজনই দুই অংকের ঘরে পৌঁছাতে ব্যর্থ। কিছুটা দীনেশ কার্তিক (২৪ বলে ৪০) এবং তারপর রাসেল (২২ বলে ৫৪) ও প্যাট কামিন্স (৩৪ বলে ৬৬) ঝড় তোলার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিলোনা। দুজনেই ৬টি করে বিশাল ছয় মারেন। চেন্নাই বোলারদের মধ্যে দীপক চাহার ৪টি উইকেট নিয়েছেন। ৩টি উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডি। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code