Latest News

6/recent/ticker-posts

Ad Code

মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী

মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী



বুধবার মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জী। সদ‍্য বিজেপিতে যোগ দিয়েছেন। নির্বাচনী আবহেই কিছুদিন আগে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন। টেলিভিশনের পর্দায় একাধিক সিনেমাতে নজরকাড়া অভিনয় করেছেন এবার রাজনীতির মঞ্চে কতটা সাফল‍্য পান তাই দেখার। 



''আমার বিশ্বাস আমি জিতব, মানুষ আমার পাশে আছেন।'' মনোনয়ন পত্র জমা দিয়ে বললেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে হুডখোলা জিপে বসে আলিপুরে পৌঁছোন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।


প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচার শুরু করেছেন অভিনেত্রী। বেহালা পশ্চিম কেন্দ্রে লড়াইয়ে শ্রাবন্তীর প্রতিপক্ষ হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়।


প্রসঙ্গত, গত ১ মার্চ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যে নিযুক্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপি-তে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code