Latest News

6/recent/ticker-posts

Ad Code

যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য



যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য 



যুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার অন্তর্গত গোপালবেড়া গ্রামে । জানা গেছে , বাড়ি থেকে ঢিল ছোঁঁড়া দূরত্বে একটি গাছে এক যুবক এবং যুবতীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন এলাকাবাসীরা । মৃত যুবকের নাম দীপঙ্কর রায় বয়স আনুমানিক ২৪ বছর এবং মৃত যুবতীর নাম নিরুপা রায় বয়স আনুমানিক ২১ বছর। 



তবে ঠিক কি কারণে যুবক-যুবতী একই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এই বিষয়ে এলাকার মানুষ সঠিক কিছু জানাতে পারছেন না । তবে সূত্র মারফত জানা যায় ওই যুবক যুবতীর দীর্ঘদিন ধরে ভালোবাসার গভীর সম্পর্ক ছিল। মৃত যুবক ও মৃত যুবতীর বাবা উভয়ই উভয়ের ভালো বন্ধু । তবে ঠিক কি জন্য যুবক যুবতীর আত্মহত্যা করল সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি । 


 
ঘটনার খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ গোপালবেরা গ্রামে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন । পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠান । সমগ্র বিষয়টি তদন্ত শুরু করেছেন খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code