Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটের আগে কর্মীদের উদ্বুদ্ধ করতে কর্মীসভা তৃণমূলের


ভোটের আগে কর্মীদের উদ্বুদ্ধ করতে কর্মীসভা তৃণমূলের



আলিপুরদুয়ার জংশন যুব সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত হল রেলওয়ে কলোনি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা।এই সভায় উপস্থিত থেকে কর্মীদের উজ্জীবিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য জেলা নেতৃত্ব।



সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন।ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচন কমিশনও।ঠিক এই নির্বাচন আবহে মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ আলিপুরদুয়ার জংশন যুব সংঘ ক্লাব ময়দান সংলগ্ন প্রাইমারি স্কুলে আয়োজিত হল জংশন রেলওয়ে কলোনি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভা।এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাবলু কর সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা।



এদিনের এই কর্মীসভায় এলাকার ৫০ জনেরও বেশি কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা-পর্যালোচনার পাশাপাশি কর্মীদের উদ্বুদ্ধ করেন দলীয় নেতৃত্ব।কর্মীসভার পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাবলু করের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রায় ৫০ জন কর্মী সমর্থক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code