প্রতিবাদের ব্যাটন নিজের হাতে তুলে অভিনব প্রতিবাদে নামছে মমতা
লাগাতার জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বেই প্রতিবাদের এক অভিনব উদ্যোগ নিল তৃণমূল। একেবারে সামনে থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মমতা। বৃহস্পতিবার ইলেকট্রিক স্কুটিতে রাজ্যের সচিবালয় নবান্ন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে হাজরা থেকে ইলেকট্রিক স্কুটিতে যাবেন নবান্ন। দলনেত্রীকে পিছনের আসনে বসিয়ে যান চালাবেন ফিরহাদহাকিম।
এই অভিনব প্রতিবাদ প্রচারের আলোয় নিয়ে আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, কয়েকদিন আগেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি গ্রহন করে তৃণমূল। গ্যাস অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে।
লাগাতার জ্বালানির মূল্য বৃদ্ধির জেরে সাধারন মানুষের মাথায় হাত। সেই থেকে সাধারন মানুষকে কিছুটা রেহাই দিতে ১টাকা সেস কমিয়ে দিয়েছে রাজ্য। পেট্রোলের উপরে ১ টাকা সেস কমানোর কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ