Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথ বিশেষ বিদ্যালয়ের পাশে এসে দাঁড়ালেন পূর্বকাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান সৌরভ পাল

পথ বিশেষ বিদ্যালয়ের  পাশে এসে দাঁড়ালেন পূর্বকাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান  সৌরভ পাল



অনুপম মোদক, ১৯ই ফেব্রুয়ারি ২০২১ :

স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত পথ বিশেষ বিদ্যালয়ের  পাশে এসে দাঁড়ালেন পূর্বকাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান  সৌরভ পাল l বৃহস্পতিবার  তার মায়ের ষষ্ঠ  মৃত্যু বাৎসরিক  উপলক্ষে  এদিন সারাদিন তার পরিবারের  সকল সদস্যরা সময়  কাটালেন এই পথ বিশেষ বিদ্যালয়েl এদিন বিশেষ ভাবে শিক্ষার্থীদের মনে আনন্দ দিতে তাঁদের সাথে খেলাধুলা করলেন তাঁদের আপন করে নিলেন l সেইসাথে তাঁদের দুপুরের আহারের আয়োজন করেন এবং তিনি নিজ হাতে তাঁদের খাবার তুলে দেন l  



যেহেতু অনেক দিন  থেকে  করোনা পরিস্থতিতে বিদ্যালয় বন্ধ ছিল তাই তাঁরা স্কুল  এসে অনেক আনন্দ অনুভব করে l 

বিদ্যালয়ে আলমারি না থাকায়  শিক্ষার্থীদের  শিক্ষণ সামগ্রী  সব মেঝেতেই  রাখতে  হয় l তাই এদিন তিনি তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি আলমারি  বিদ্যালয়ের  ছাত্র ছাত্রী দের হাতে তুলে  দেন l

স্বপ্ন সোসাইটির সম্পাদক তাপস বর্মন  তার এই সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন  l সেই সাথে আরো জানান তিনি এর আগেও অনেকবার  এই বিশেষ বিদ্যালয়ে সহযোগিতা করেছেন l

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code