তোয়ালে জড়ানো ছবি শেয়ার করে কটাক্ষের মুখে পড়লেন নিয়া শর্মা
কেরিয়ারের প্রথম থেকেই সাহসী নিয়া শর্মা। একাধিক ছবিতে তাঁকে উষ্ণ অবস্থায় অভিনয় করতে দেখা গেছে। ভক্তদের নজর কাড়তে সোশ্যাল হ্যান্ডেলেও বেশ সক্রিয় তিনি। কেরিয়ারের শুরুতে একাধিক আক্রমণ এবং কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। কখনও তাঁর লুক আবার কখনও অভিনয় নিয়ে। তা সত্ত্বেও নিয়া নিজের পায়ের তলার মাটিকে শক্ত করে ধরে রেখেছেন। জায়গা করে নিয়েছেন বলিউড জগতে।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তোয়ালে জড়ানো ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবি নিমেষেই ভাইরাল। অনেকেই অনেক ভালো মন্তব্য করলেও হট ছবি পোস্ট করে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রী নিয়া শর্মাকে। তাঁকে কখনও 'পাগল' বলে কটাক্ষ করা হয়। আবার কখনও নিয়াকে 'খুব খারাপ লাগছে' বলেও অনেকে আক্রমণ করেন। নিয়াকে তোয়ালে পরা অবস্থায় দেখতে খুব খারাপ লাগছে বলে অনেকে মন্তব্য করেন।
বলিউড অভিনেত্রী নিয়া শর্মা একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন। নিজেকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন। এই ধরনের আক্রমণ, কটাক্ষ তাঁকে আর কোনওভাবে আঁচ করতে পারে না বলে একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন নিয়া শর্মা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ