Latest News

6/recent/ticker-posts

Ad Code

আকাশ আট এ নতুন ধারাবাহিক 'হয়তো তোমারি জন্য'




আকাশ আট এ নতুন ধারাবাহিক 'হয়তো তোমারি জন্য'



আকাশ ৮ ১৫ ফেব্রুয়ারি থেকে নিয়ে আসছে একটি নতুন ধারাবাহিক।ধারাবাহিকটির নাম 'হয়তো তোমারি জন্য'। প্রেমের মরশুমে এই প্রেমের ধারাবাহিকটি যে ছোট থেকে বড় সবার মন জয় করবে সেটা বোঝাই যাচ্ছে।




'হয়তো তোমারি জন্য' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ জিতু কমল ও সম্পূর্ণা মণ্ডল। যাঁদের অভিনয় দর্শক এর আগে হয়তো দেখেছেন, কিন্তু এই জুটিকে একসঙ্গে টিভির পরদায় দেখা যাবে এই প্রথমবার। একজন সেলিব্রিটি ল'ইয়ারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিতু কমলকে। যেখানে তার চরিত্রের নাম আদিত্য নারায়ণ লাহিড়ী (আদি)।



এছাড়া সম্পূর্ণা মণ্ডলকে দর্শকেরা এই ধারাবাহিকের মধ্যে দিয়ে পেতে চলেছেন একদম নতুনভাবে, নতুন রূপে ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম জয়ী, যে একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যার জীবনের লক্ষ্যই হল তার বাবাকে পাপ কাজের জন্য সঠিক শাস্তি দেওয়া। আর সেই লড়াইয়ের মধ্যেই সে ডুবিয়ে রেখেছে নিজেকে। এছাড়াও 'হয়তো তোমারি জন্য' ধারাবাহিকে অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ চট্টোপাধ্যায়, নিশা পোদ্দার, চৈতী ঘোষাল, চুমকি চৌধুরী, বিপ্লব দাশগুপ্ত, সায়ন্তনী সেনগুপ্ত, পলাশ গঙ্গোপাধ্যায়ের মতো আরও অনেক অভিনেতা-অভিনেত্রীকে।


আদি এবং জয়ীর যাত্রা জানার জন্য প্রতিদিন আকাশ ৮, সোম থেকে শনি ঠিক সন্ধে সাড়ে সাতটায় দেখতে হবে ।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code