Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবার সেলের উদ্যোগে স্বাস্থ্য মেলা

 


ময়না তে বিজেপির পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবার সেলের উদ্যোগে স্বাস্থ্য মেলা





পূর্ব মেদিনীপুর জেলার ময়না তে পশ্চিম মণ্ডলের রাধা বল্লভ চক গজেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা সেলের উদ্যোগে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রক্তদান শিবির, সুগার টেস্ট, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা করা হয়।এই স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হয় প্রায় 500 জন গ্রামবাসী। ব্লাড ডোনেশন করেন প্রায় 70 জন্।




এই স্বাস্থ্য শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দল সফলতম বোলার অশোক দিন্দা ও বিজেপি রাজ্য স্বাস্থ্য সেলের কনভেনার অর্চনা মজুমদার সহ জেলা ও বিধানসভার বিশিষ্ট নেতা নেত্রীরা। 



 
নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে ময়না থানার পুলিশ অফিসার এই স্বাস্থ্য শিবির বন্ধ করার নির্দেশ দিলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু কাল বিষয়টি নিয়ে বিডিও অফিসে আলোচনা হবে বলে তখনকার মতন বিষয়টি মিটিয়ে নেওয়া হয়।।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code