Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন গুলিতে ভাড়া বৃদ্ধি করা হয়েছে কেন তার ব্যাখ্যা দিলো রেলমন্ত্রক

স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন গুলিতে ভাড়া বৃদ্ধি করা হয়েছে কেন তার  ব্যাখ্যা দিলো রেলমন্ত্রক 





স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন গুলিতে যাতায়াত কারীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে বিভিন্ন স্থানেই প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত হয়েছে।   

এর পরিপ্রেক্ষিতে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের জন্য এই বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে এই কারণে যাতে অপ্রয়োজনে যাত্রীরা স্বল্প দূরত্বের ট্রেন গুলিতে যাতায়াত না করেন। অর্থাৎ তাঁদের নিরুৎসাহিত করতে। কেননা কোভিড এখনও রয়েছে। 

কয়েকটি রাজ্যে এখনো করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। অনেক রাজ্য ভিন রাজ্য থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। তাদের রেল ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হচ্ছে।

প্রসঙ্গত কোভিড সংক্রমণ জনিত কারণে ভারতীয় রেল ২০২০ সালের ২২ মার্চ দেশব্যাপী লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এরপর আস্তে আস্তে  ট্রেন চলাচল শুরু করলেও স্বল্প দূরত্বের ভাড়া অনেকটাই বেশি ধার্য করা হয়েছে। যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে সাধারণের মনে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code